ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই: ডা. ইকরামুল বারী টিপু

ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই: ডা. ইকরামুল বারী টিপু

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় ধানের শীষের প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেবল একটি নির্বাচন নয়, এটি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই।

তিনি বলেন, প্রিয় ভাই ও বোনেরা, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে আমাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। জনগণের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের কোনো বিকল্প নেই। রোববার বিকেলে উপজেলার কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ী বাজারে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

মন্তব্যসমূহ (০)


Lost Password