নওগাঁর মান্দায় উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহর ১২টা ১মিনিটে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ।
প্রথমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন মান্দা-৪ আসনের সংসদ সদস্য জনাব ডাঃ ইকরামুল বারী টিপু।
পরে একে একে উপজেলা প্রশাসন আখতার জাহান সাথী, মান্দা থানা পুলিশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মান্দা উপজেলা বিএনপি, দলিল লেখক সমিতি, মান্দা মফস্বল সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, মান্দা উপজেলা শাখা, মান্দা প্রেস ক্লাব, মান্দা উপজেলা প্রেসক্লাব, প্রেসক্লাব মান্দা আইডিয়াল প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন