চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রহনপুর গাজী শিশু শিক্ষা নিকেতন এর বার্ষিক ক্রীড়া ও ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৩ মে) সকাল ১০টায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ দেলোয়ার হোসেন রনির। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আছহাবুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আসমা খাতুন, রহনপুর পৌরসভার উপসহকারী প্রকৌশলী (সিভিল) আবু সায়েম প্রমুখ। প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক খাইরুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সুমন, প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ, স্থানীয় গণমাধ্যম কর্মীসহ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আলোচনা শেষে ৫৩ টি ইভেন্টে মোট ১৫৯ জন বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। পুরস্কার পেয়ে অনেক শিক্ষার্থীকে বেশ আনন্দিত হতে দেখা যায়। যার মধ্যে এমন একজন প্লে শ্রেণীর শিক্ষার্থী তিনটি ইভেন্টে অংশগ্রহণ করে তিনটিতেই প্রথম পুরস্কার পাওয়ায় বেশ উচ্ছ্বাসিত হয়ে বাবাকে বলছে আমি তিনটি পুরস্কার পেয়েছি। অপরদিকে তার তৃতীয় শ্রেণীতে পড়ুয়া বড় বোন আনিসা জাহান চিত্রাংকন প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে। এমন অর্জনে তাদের পিতা রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) আবু সায়েম বলেন, তাদের এমন অর্জনে আমরা আনন্দিত। পড়ালেখার পাশাপাশি প্রতিটি সন্তানই যেন খেলাধুলা করে। তাহলে প্রত্যেকে শারীরিক ও মানসিক ভাবে সুস্থ হয়ে বেড়ে উঠবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন