চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটের সময় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সীর সভাপতিত্বে এই সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসাহাক আলি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হামিদ, উপজেলা কৃষি অফিসার সাকলাইন হোসেন, উপজেলা প্রানী সম্পদ অফিসার ওয়াসিম আকরাম, বিজিবি রহনপুর কোম্পানি কমান্ডার আঃ জাব্বার, গোমস্তাপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ইনচার্জ আব্দুর রাকিব, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, মনিরুজ্জামান সোহরাব, আবুল কাসেম মোহাম্মদ মাসুম, জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, বিএনপি নেতা আশরাফুল হক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগন।
মাসিক সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন