গোমস্তাপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনি ও পুরস্কার বিতরণ

গোমস্তাপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনি ও পুরস্কার বিতরণ

পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ, শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর সমাপনি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ১০টায় গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা আব্দুল হামিদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াসিম আকরাম, উপজেলা শিক্ষা অফিসার ইছাহাক আলি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, সাংবাদিক নাহিদ ইসলাম প্রমুখ। এছাড়াও আবাসিক মেডিকেল অফিসার, নার্স ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত স্কুল পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password