চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোমস্তাপুর এর আয়োজনে সোমবার (৮ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন এর সভাপতিত্ব এ কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী।
বক্তব্য রাখেন উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরাম, উপজেলা সমবায় অফিসার মতিউর রহমান, জামায়াত নেতা প্রভাষক তরিকুল ইসলাম বকুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আসাদুল্লাহ আহমদ, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা জেসমিন আক্তার লাবনী, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার সেরাজুল ইসলাম প্রমুখ।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনজিও প্রতিনিধি সামিউর রহমান, কৃষক সাকিমুদ্দিন ও আইরিন খাতুন প্রমূখ। সভা শুরুতে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী ফিতা কেটে উক্ত সভার উদ্বোধন করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন