নওগাঁয় চীনা পর্যটককে হেনস্তা, টিকটকার গ্রেপ্তার

নওগাঁয় চীনা পর্যটককে হেনস্তা, টিকটকার গ্রেপ্তার

নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারে চীনা পর্যটককে হেনস্তা করে ভিডিও ধারণের অভিযোগে এক যুবককে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ।

সোমবার দুপুরে আব্দুল মাবুত নামের এক কন্টেন্ট ক্রিয়েটরকে আটক করা হয়। আব্দুল মাবুত জয়পুরহাটের চণ্ডিপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে, যিনি ‘হিরো নানা’ নামে পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৩০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, আব্দুল মাবুত ওই বিদেশি পর্যটককে উদ্দেশ্য করে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করছেন। ভিডিওতে পর্যটককে নিয়ে অশালীন শব্দ ব্যবহার করতে শোনা যায়। এই ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মাঝে তীব্র সমালোচনা শুরু হয়।

ট্যুরিস্ট পুলিশ জানায়, চীনা পর্যটককে হেনস্তার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য মাবুতকে আটক করা হয়। প্রাথমিক প্রক্রিয়া শেষে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।

পাহাড়পুর বৌদ্ধবিহার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাস্টডিয়ান মোহাম্মদ ফজলুল করিম বলেন, “এই ঘটনায় বৌদ্ধবিহারের সুনাম নষ্ট হয়েছে।” বদলগাছী থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, চীনা পর্যটককে হেনস্তার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। থানায় মামলা প্রক্রিয়াধীন।

মন্তব্যসমূহ (০)


Lost Password