গোমস্তাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

গোমস্তাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস/২০২৬ নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে ছিল র‍্যালী, আলোচনা সভা, ঋণের চেক ও গাছের চারা বিতরণ।

র‍্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সভাকক্ষে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর আয়োজনে সোমবার (৬ জুলাই) উপজেলা সভাকক্ষে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম। অন্যান্যের বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ গোমস্তাপুর নুরে আলম, পার্বতীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আসাদুল্লাহ আহমদ, উপজেলা প্রকৌশলি (এলজিইডি) আছহাবুর রহমান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুরননেসা বাবলি প্রমুখ। পরে পল্লী উন্নয়ন সমিতির সদস্যদের মাঝে ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password