নওগাঁর মান্দায় ৪০০ লিটার চোলাই মদ ও বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার, দুই মাদক কারবারি গ্রেপ্তার

নওগাঁর মান্দায় ৪০০ লিটার চোলাই মদ ও বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার, দুই মাদক কারবারি গ্রেপ্তার

নওগাঁর মান্দায় পুলিশের এক বিশেষ মাদকবিরোধী অভিযানে ৪০০ লিটার চোলাই মদ এবং মদ তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে আরও দুই অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আজ রবিবার (১৪ জুন) বিকাল ৩টার দিকে মান্দা থানার তেঁতুলিয়া ইউনিয়নের চক সাবাই (গোয়ালপাড়া) গ্রামে এই বড় ধরনের অভিযান পরিচালনা করা হয়। ​

পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং মান্দা থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে চক সাবাই গ্রামের চিহ্নিত মাদক কারবারি শাহিনের বাড়ি ও এর আশেপাশে তল্লাশি চালিয়ে ৪০০ লিটার চোলাই মদ এবং মদ তৈরির বিপুল সরঞ্জাম জব্দ করা হয়। ​

ঘটনাস্থল থেকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় মো. শাহিন (২৬) এবং তার স্ত্রী মোছা. আয়েশা (২১)-কে। তবে অভিযানের সময় মো. আলিমুদ্দিন (৫০) ও মো. সৈয়দ (৬০) নামের অপর দুই মাদক কারবারি পালিয়ে যেতে সক্ষম হয়। ​

মান্দা থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশের এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password