বেনাপোল স্থলবন্দরের উন্নয়নই আমাদের লক্ষ্য

বেনাপোল স্থলবন্দরের উন্নয়নই আমাদের লক্ষ্য

আসসালামু আলাইকুম...

আজ আপনাদের সামনে একটি বিষয় অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই। আমি বেনাপোল বন্দরের শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় এবং এই বন্দরের সার্বিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও একই নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে যাব।


কিছু মানুষ হাজারো গুজব, অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়িয়ে আমাদের এই অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায়। কিন্তু আমি দৃঢ়ভাবে বলতে চাই গুজব কখনো সত্যকে পরাজিত করতে পারে না।


অপপ্রচার দিয়ে মানুষের আস্থা নষ্ট করা যায় না, যদি কাজ মানুষের কল্যাণের জন্য হয়।


আমাদের লক্ষ্য একটাই শ্রমিকদের মর্যাদা নিশ্চিত করা, তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা এবং বেনাপোল বন্দরকে আরও আধুনিক,দক্ষ ও সমৃদ্ধ একটি বন্দরে পরিণত করা। এই লক্ষ্য পূরণে আপনাদের সহযোগিতা, ঐক্য এবং বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি।


আমি বিশ্বাস করি, আমরা যদি একসঙ্গে থাকি, তাহলে কোনো ষড়যন্ত্র, কোনো গুজব বা কোনো অপপ্রচার আমাদের পথ রোধ করতে পারবে না। আমরা কাজের মাধ্যমে জবাব দেব, উন্নয়নের মাধ্যমে জবাব দেব, এবং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জবাব দেব।


আসুন, আমরা বিভেদ নয়; ঐক্যের পথে চলি। গুজব নয়, সত্যকে ধারণ করি। ব্যক্তিস্বার্থ নয়, বেনাপোল বন্দর ও শ্রমিকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিই।


ইনশাআল্লাহ...আপনাদের দোয়া, সমর্থন এবং ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যাব। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা হবে, স্থলবন্দর আরও উন্নত হবে। আর আমাদের এই অগ্রযাত্রা কোনো অপপ্রচার থামাতে পারবে না। সবাইকে আন্তরিক ধন্যবাদ।


মোঃ সহিদ আলী

সাধারণ সম্পাদক

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং

শ্রমিক ইউনয়ন-৯২৫

মন্তব্যসমূহ (০)


Lost Password