মান্দায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারে এমপি টিপুর সহায়তা প্রদান

মান্দায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারে এমপি টিপুর সহায়তা প্রদান

নওগাঁর মান্দায় মৈনম ইউনিয়নে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতবাড়ি পুড়ে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা যায়, বুধবার (৩ জুন) রাত সাড়ে ১০ টার সময় বসতবাড়ির শয়নকক্ষ থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসেছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় মীর মোসলেম উদ্দিন ও মীর ওসমান গণীর বাড়ি সম্পূর্ণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে বৃহস্পতিবার সকাল ১১ টায় ঘটনাস্থল পরিদর্শন করেন সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু।এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, দলীয় নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি গন উপস্থিত ছিলেন।

এসময় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে সরকারের পক্ষ থেকে দুই পরিবারকে তাৎক্ষণিক সহায়তা হিসেবে নগত ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে ।পাশাপাশি দুই বস্তা চাউল ও শুকনা খাবারও বিতরণ করা হবে।

এছাড়া ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য প্রত্যেক পরিবারকে ২ বান্ডিল করে মোট ৪ বান্ডিল ঢেউটিন এবং মেরামতের জন্য ৬ হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা প্রদান করা হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password