গোমস্তাপুরে ৩৭ হাজার ৪৫১ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল

গোমস্তাপুরে ৩৭ হাজার ৪৫১ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল

সারা দেশব্যাপী আগামীকাল রোববার থেকে শুরু হতে যাওয়া ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৩৭ হাজার ৪৫১ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। শনিবার (২৭ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে আয়োজিত অবহিতকরন সভায় এ তথ্য জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা: আব্দুল হামিদ। তিনি জানান, উপজেলার ৮ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ১৯৩ টি কেন্দ্রে রোববার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে। এ ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী ৪ হাজার ৬ শত ৬৫ জন ও ১২-৫৯ মাস বয়সী ৩২ হাজার ৭ শত ৮৬ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।

​ সে সাথে তিনি আরো জানান, শিশুর অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশু মৃত্যুঝুঁকি কমানোর লক্ষ্যে এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপজেলার প্রতিটি লক্ষ্যমাত্রার শিশুকে যেন এই ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করা যায়, সে লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কোনো শিশু যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস সামাদ, মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল নোমান, ইপিআই টেকনিশিয়ান মনিরুল ইসলাম, গনমাধ্যমকর্মীরা সহ অন্যরা।

মন্তব্যসমূহ (০)


Lost Password