নওগাঁর আত্রাই জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন

নওগাঁর আত্রাই জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন

নওগাঁর আত্রাই উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ থেকে ২০ জুন পর্যন্ত এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় দেশীয় বিভিন্ন মৌসুমি ফলের প্রদর্শনী, ফল চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, ফল সংরক্ষণ পদ্ধতি এবং কৃষকদের জন্য পরামর্শ সেবা প্রদান করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরে আলম সিদ্দিক, প্রসেনজিৎ তালুকদার উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা প্রকল্ল বাস্তবায়ন কর্মকর্তা মো: আব্দুল হান্নান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ গোলাম রব্বানী, ডাসকো ফাউন্ডেশনের অগ্রযাত্রা প্রকল্পের আত্রাই ইউনিট ম্যানেজার মো: আব্দুর রউফ মিলন, এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও উপজেলার সকল উপসহকারী কৃষি কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ফল চাষে কৃষকদের আগ্রহ বৃদ্ধি, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং বাণিজ্যিক ফল চাষ সম্প্রসারণের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় উপজেলার বিভিন্ন কৃষক, ফলচাষি, শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। আয়োজকরা সকলকে মেলা পরিদর্শনের আহ্বান জানিয়েছেন।

মেলাটিতে কৃষি অফিসের পাশাপাশি ডাসকো ফাউন্ডেশনের অগ্রযাত্রা প্রকল্প ২৭ রকমের ফল নিয়ে অংশগ্রহণ করেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password