লক্ষ্মীপুরে চেঞ্জ ফর ফিউচারের (স্বেচ্ছাসেবী সংগঠন) উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ১৮ মার্চ, ২০২৬, রোজ বুধবার, লক্ষ্মীপুর নিউজের সম্পাদক ও চেঞ্জ ফর ফিউচারের সভাপতি জনাব মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে সদর উপজেলার টুমচর গ্রামে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)মো:রেজাউল হক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (OC) ওয়াহিদ পারভেজ। আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল,২১ নং টুমচর ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ নুরুল আমিন,মো:মোক্তার হোসেন (চেয়ারম্যান পদপ্রার্থী ২১ নং টুমচর ইউনিয়ন),মো:সাজ্জাদ হোসেন বাহার (চেয়ারম্যান পদপ্রার্থী ২১ নং টুমচর ইউনিয়ন), মুজাহিদুল ইসলাম নোবেল (সভাপতি, চেঞ্জ ফর ফিউচার),মাহফুজুর রহমান (সাধারণ সম্পাদক, চেঞ্জ ফর ফিউচার), শাহাদাত কামাল (যুগ্ম সাধারণ সম্পাদক, চেঞ্জ ফর ফিউচার), ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং চেঞ্জ ফর ফিউচারের সদস্যবৃন্দ।
সংগঠন কর্তৃক সম্মামনা প্রদানকালে অতিরক্ত সুপার মোঃ রেজাউল হক (সদর সার্কেল) বলেন, "রক্তদান করা একটা মহৎ কাজ, আপনারা রক্তদান করুন, এতে আপনারও লাভ হবে, একবার রক্তদান করতে গেলে অনেকগুলো রক্তের টেস্ট করা লাগে। আর এর মাধ্যমে আপনারা আপনাদের বিনামূল্যে রক্তের বিভিন্ন পরীক্ষাও করিয়ে নিতে পারেন। "
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ সংগঠন কর্তৃক দশটি সোলার স্ট্রীট লাইট ইনস্টলেশনের সময় বলেন, "আপনাদের সংগঠন থেকে রাস্তায় লাইট ইনস্টলেশন এর মত মহৎ কাজ করাই আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। আপনারা এ ধরনের মানব সেবামূলক কাজ করবেন, আমরা আপনাদের পাশে আছি। "
লক্ষীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব সাইদুল ইসলাম পাভেল বলেন, "মানব সেবামূলক চেঞ্জ ফর ফিউচারের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন এবং আপনারা এগিয়ে যান, আমরা পাশে আছি। "
চেঞ্জ ফর ফিউচারের সভাপতি ও লক্ষ্মীপুর নিউজের প্রকাশক ও সম্পাদক জনাব মুজাহিদুল ইসলাম নোবেল বলেন, "ইউনাইটেড উই স্ট্রং,ডিভাইডেড উই ফল। ২০২০ সালের ১ জুলাই ফিউচার সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। ইতোমধ্যে সংগঠনটি রক্তদান কর্মসূচি, বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ, মানব দেয়াল নির্মাণ, সচেতনতামূলক বিভিন্ন বিষয়ে লিফলেট বিতরণ, শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ, বিজয় দিবসে সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন, পাঠাগার নির্মাণ, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, বিনামূল্যে ওষুধ প্রধান, বন্যার্তদের ত্রাণ বিতরণসহ বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করেছি। এগুলা সম্ভব হয়েছে কেবল একত্রিত হওয়ার কারণে। আমরা ধর্ম-বর্ণ, ছোট বড়, শত্রু -মিত্র নির্বিশেষে সবাইকে একই ছায়ার তলে আনতে পেরেছি। আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন, তাহলে আমরা ভবিষ্যতে আরো চমক নিয়ে হাজির হব "।
উল্লেখ্য, ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে চেঞ্জ ফর ফিউচারের কার্যক্রম: রক্ত দাতাদের ক্রেস্ট প্রদান,ঈদ উপহার সামগ্রী বিতরণ, এলাকায় ১০ টি সোলার স্ট্রীট লাইট ইনস্টলেশন, টুমচর বটতলা বাজার (স্থানীয় বাজার) নামে নতুন নামকরণ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন