গোমস্তাপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

গোমস্তাপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে তিন দিনব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলা ভূমি অফিস কার্যালয় থেকে একটি বন্যার্ঢ্য র‍্যালী কার্যালয়ের সামনে থেকে বের হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

উপজেলা ভূমি প্রশাসনের আয়োজনে ও ভূমি মন্ত্রাণালয়ের সহযোগিতায় আয়োজিত শোভাযাত্রায় অংশ নেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী, সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, রহনপুর পুনর্ভবা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক ও জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রামানিক সহ ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

শোভাযাত্রা শেষে সংসদ সদস্য ড. মিজানুর রহমান ভূমি অফিস চত্বরে আয়োজিত ভূমি সেবা স্টলগুলো পরিদর্শন করেন এবং সেবা গ্রহীতাদের সঙ্গে কথা বলেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password