গোমস্তাপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গোমস্তাপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ​

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার ফরহাদ আলম চৌধুরী, গোমস্তাপুর উপজেলা মৎস্য কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব সঞ্জয় কুমার সরকার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা তপন কুমার, বিজিবি রহনপুর কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুস সালাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, মনিরুজ্জামান সোহরাব, আবুল কাসেম মোহাম্মদ মাসুম, মতিউর রহমান, শামিউল ইসলাম শ্যামল, গোলাম কিবরিয়া হাবিব, বিএনপি নেতা আশরাফুল হক, সাংবাদিক আতিকুল ইসলাম আজম, নূর মোহাম্মদ, আলাউদ্দিন পারভেজ, সামিরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ।

সভায় বক্তারা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সাথে উপজেলার সার্বিক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা অনুন্ঠিত হয়। উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক নির্মূল, চোরাচালান রোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password