লাবিব নাজমুছ ছাকিব-এর অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র 'মায়ের ডাক'-এর মহরত অনুষ্ঠিত হল বাংলাদেশ ফিল্ম আর্কাইভে

লাবিব নাজমুছ ছাকিব-এর অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র 'মায়ের ডাক'-এর মহরত অনুষ্ঠিত হল বাংলাদেশ ফিল্ম আর্কাইভে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক ২০২৫-২০২৬ ইং অর্থবছরে অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র 'মায়ের ডাক'এর শুভ মহরত অনুষ্ঠিত হয় বাংলাদেশ ফিল্ম আর্কাইভে। ছবিটির নির্মাতা ও প্রযোজক লাবিব নাজমুছ ছাকিব এবং চিত্রগ্রাহক আহমেদ হিমু।

মায়ের ডাক-এর আহ্ববায়ক জনাব সানজিদা ইসলাম তুলির সভাপতিত্বে উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি, মাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী ও সমবায় মন্ত্রণালয়; গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইয়াসের খান চৌধুরী এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম; জনাব হুম্মাম কাদের চৌধুরী এমপি, মাননীয় সংসদ সদস্য, চট্রগ্রাম-৭; জনাব আনিসুর রহমান খোকন তালুকদার এমপি, মাননীয় সংসদ সদস্য, মাদারীপুর-৩ এবং জনাব মাহবুবা ফারজানা, সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। 

এছাড়াও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরপ্রধানগণ এবং গুম হওয়া পরিবারের সদস্যগণ সহ বিভিন্ন পেশাজীবি ও চলচ্চিত্র ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নির্মাতা লাবিব বলেন, গুম হওয়া পরিবারের নারীদের সংগ্রাম, সংকট এবং যাপিত জীবন এ চলচ্চিত্রের মূল বিষয়বস্তু। যেটা রিফ্লেক্সিভ এবং পার্টিসিপেটরি মোডে ভিজ্যুয়ালি তুলে ধরা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি মায়ের ডাক-এর অনুষ্ঠানে আসলে আবেগ ধরে রাখতে পারি না। মায়ের ডাক-এর চলচ্চিত্র নির্মিত হচ্ছে এটা ভালো দিক। আমরা চাই এ চলচ্চিত্রে গুম-এর সত্যিকার ইতিহাসটা উঠে আসুক।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে তথ্য প্রতিমন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরী বলেন, আমি নিজেও গুম ছিলাম। তথ্য মন্ত্রণালয় গুম নিয়ে চলচ্চিত্র অনুদান করছে এটা ভালো দিক।

এছাড়াও এ আয়োজনে বক্তব্য রাখেন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম; জনাব হুম্মাম কাদের চৌধুরী এমপি, মাননীয় সংসদ সদস্য, চট্রগ্রাম-৭; জনাব আনিসুর রহমান খোকন তালুকদার এমপি, মাননীয় সংসদ সদস্য, মাদারীপুর-৩ এবং জনাব মাহবুবা ফারজানা, সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রমূখ।

মন্তব্যসমূহ (০)


Lost Password