গোমস্তাপুরে হাম রোগের প্রতিরোধ ও প্রতিকারের উদ্দেশ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোমস্তাপুরে হাম রোগের প্রতিরোধ ও প্রতিকারের উদ্দেশ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে হাম রোগের প্রাদুর্ভাব, প্রতিরোধ ও প্রতিকারের উদ্দেশ্যে জনসচেতনতা লক্ষ্যে এক অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোমস্তাপুর এর আয়োজনে সকাল ১০টায় উপজেলা সভকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাক্তার হামিদুর রহমানের সভাপতিত্বে এই অবহিতকরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সাকলাইন হোসেন, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম, উপজেলা সমবায় অফিসার রাইসুল ইসলাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জে হোসেন, জামাল উদ্দিন মন্ডল, সামিউল ইসলাম শ্যামল, সোহরাব হোসেন, গোলাম কিবরিয়া হাবিব প্রমুখ।

সভায় বক্তারা বাংলাদেশের প্রেক্ষাপটে হামের সাম্প্রতিক প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ তুলে ধরেন। তারা টিকাদান কর্মসূচির জোরদারকরণ, জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবার প্রাপ্যতা উন্নয়ন এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি, মাঠপর্যায়ে কার্যকর নজরদারি ও দ্রুত ব্যবস্থার প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password