চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর সভায় আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ২০২৫-২০২৬ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৩ মে) সকাল ৯টায় রহনপুর পৌর সভা চত্বরে দুই দিন ব্যাপী এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও রহনপুর পৌর প্রশাসক জাকির মুন্সী। এ সময় উপস্থিত ছিলেন, রহনপুর পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার আব্দুল মালেক, উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েম, ট্যাগ অফিসার উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাকিব, প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সারওয়ার জাহান সেলিম সহ পৌর সভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও উপকারভোগীরা।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও রহনপুর পৌর প্রশাসক জাকির মুন্সী জানান, এই পৌর সভায় ৪ হাজার ৬শ ২৫ জন পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হবে। এটি যেন সঠিকভাবে সঠিক নিয়মে বিতরণ হয় সেই বিষয়ে তদারকি করা হচ্ছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন