চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কৃতি খেলোয়াড়, ক্রীড়া সংগঠন ও সংগঠকদের সংবর্ধনা দিয়েছে স্থানীয় ক্রীড়া সংগঠন মহানন্দা ক্রীড়া সংস্থা। মঙ্গলবার (২ জুন) উপজেলার রহনপুর পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি স্থানীয় জাতীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান।
বক্তব্য রাখেন, রহনপুর আহম্মাদী বেগম (এবি) সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার বিশ্বাস, ক্রীড়া সংগঠক সৈয়দ আবদুল মুকিত আপেল, সারোয়ার জাহান সেলিম, সেফাউল হক রিপন, সাখাওয়াত হোসেন সাকা, মাসুদ হোসেন মাষ্টার, মাশোয়ারুল হক জিকেন, সম্বর্ধিত খেলোয়াড় ইউসুফ আলীসহ অন্যরা।
অনুষ্ঠানে উপজেলার ২ জন খেলোয়াড় কে সংবর্ধনা ৪ জন সাবেক খেলোয়াড় কে আর্থিক সহায়তা, ৪টি শিক্ষা প্রতিষ্ঠান ও ৪০ জন ক্রীড়া ব্যাক্তিত্ব কে সম্মাননা প্রদান করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন