সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গোমস্তাপুরে প্রতিবাদ সভা

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গোমস্তাপুরে প্রতিবাদ সভা

চাঁপাইনবাবগঞ্জে আমার দেশ ও চ্যানেল ওয়ান জেলা প্রতিনিধি তারেক রহমান ও মাই টিভির প্রতিনিধি তারেক আজিজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গোমস্তাপুরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গোমস্তাপুর উপজেলা সাংবাদিক সমাজের আয়োজনে বুধবার (৬ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আযমের সভাপতিত্বে এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন রহনপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি নাহিদ ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম দোয়েল, সাংবাদিক সারওয়ার জাহান সুমন, দেলোয়ার হোসেন রনি, সাদিকুল ইসলামসহ অন্যরা। এ সময় গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ, মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম তালুকদার, উপজেলা প্রেসক্লাবের সহ-সম্পাদক আল মামুন বিশ্বাস, সদস্য এমরান আলী বাবুসহ উপজেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সভায় অংশ নেয়া স্থানীয় সাংবাদিকরা দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে দৈনিক আমার দেশ-এর জেলা প্রতিনিধি তারেক রহমান এবং মাই টিভি প্রতিনিধি তারেক আজিজ জেলা শহরের বাতেন খাঁ মোড় এলাকায় চা খাওয়ার সময় ওই এলাকার চিহ্নিত একাধিক মামলার আসামি রাব্বি সহ কয়েকজন হামলাকারী দ্বারা অতর্কিত হামলার শিকার হন।

মন্তব্যসমূহ (০)


Lost Password