চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে পাওয়া নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টায় রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ চত্বরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান। বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর ইমামুল হুদা, সেক্রেটারী মশিউর রহমান, রহনপুর পৌর জামায়াতের আমীর মনিরুজ্জামান ডাবলু, সেক্রেটারী মানিক রায়হানসহ অন্যরা।
প্রসঙ্গত, উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে সর্বমোট ২০০ জন উপকার ভোগীদের মাঝে ঈদ উপহার স্বরূপ ২০০০ টাকা করে বিতরণ করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন