দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে উপজেলা প্রেসক্লাব, গোমস্তাপুর এর দ্বি-বার্ষিক নির্বাচন/২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে আসাদুল্লাহ আহমদ, সহ-সভাপতি পদে দেলোয়ার হোসেন রনি, সাধারণ সম্পাদক পদে ইয়াহিয়া খান রুবেল, সহ-সাধারণ সম্পাদক পদে সারওয়ার জাহান সুমন, অর্থ সম্পাদক পদে আজিজুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এমরান আলী বাবু, কার্যিনর্বাহী সদস্য আল মামুন বিশ্বাস, ইমরান আলী ও শহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৫ জুন) রাত্রি ৮টা ৩০ মিনিটের সময় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক এনামুল হক এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন