নওগাঁ মেডিকেল কলেজ সভাকক্ষে ২৬ শে মার্চ জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

নওগাঁ মেডিকেল কলেজ সভাকক্ষে ২৬ শে মার্চ জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

অদ্য ২৫শে মার্চ নওগাঁ মেডিকেল কলেজ সভাকক্ষে সকাল ১১,৩০ মিঃ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং তা দুপুর ২ টা পর্যন্ত চলে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ সদর ০৫, আসনের সংসদ সদস্য মোঃযাহিদুল ইসলাম ধলু এমপি, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ, অধ্যাপক ডাঃমোঃমুক্তার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মোঃ আবুবকর সিদ্দিক নান্নু প্রশাসক নওগাঁ জেলা পরিষধ নওগাঁ,ও সভাপতি নওগাঁ জেলা বিএনপির। আরও উপস্থিত ছিলেন, ডাঃমোঃআক্তারুজ্জান আলাল তত্বাবধায়ক নওগাঁ সদর হাসপাতাল নওগাঁ, ডাঃমোঃইসকেন্দার হোসেন সভাপতি বিএমএ নওগাঁ জেলা শাখা নওগাঁ, এছাড়াও উপস্থিত ছিলেন, নওগাঁ মেডিকেল কলেজ ও সদর হাসপাতালের সিনিয়র ডাক্তার গন সহ বিভিন্ন মিডিয়ার প্রতিনিধি গন।

উপস্থিত বক্তাগন আগামী কাল মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশদ আলোচনা করেন। প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ সদর ০৫ আসনের এমপি, মোঃযাহিদুল ইসলাম ধলু বলেন,স্বধীনতা আমাদের বাঙালি জাতির গর্ব ও অহংকার, বিএনপির প্রতিষ্ঠাতা, সফল রাষ্ট্রপ্রতি, স্বাধীনতার ঘোষক, মেঃ জেনারেল শহীদ জিয়াউর রহমান, দেশ গড়ার লক্ষ্যে নিজের জীবন কে দেশের জন্য উৎসর্গ করে গেছেন। আমরা তাদের উত্তর সূরী। আমি জনগনের বিশাল ভোটের ব্যাবধানে নওগাঁ সদরের সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। আমার সাধ্য মত নিয়মের মধ্য থেকে কাজ করে যাব ইনশাআল্লাহ। আমি জানি বর্তমান নওগাঁ শহ সারা দেশের ন্যায় এই মেডিকেল কলেজে ছাত্র / ছাত্রী সহ শিক্ষকদের, আবাসিক হল বাসস্হান সহ কিছু অসুবিধা আছে। আমি নওগাঁর মানুষ সকল বিষয়ে জানি,নতুন জায়গায় মেডিকেল কলেজ সান্তান্তর হলে আধুনিক সর্বরকম সুবিধা পাবেন বলে বিশ্বাস করি।

তিনি আরও বলেন এই মেডিকেল কলেজের শিক্ষক, ছাত্র / ছাত্রী স্টাফদের জন্য আমার সাধ্য মত কাজ করে যাব ইনশাআল্লাহ। সভাপতি ডাঃমোঃ মুক্তার হোসেন, মেডিকেল কলেজের সার্বিক অবস্থা এমপি সাহেবের কাছে তুলে ধরেন এবং এত ব্যাস্ততার মধ্যে ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনায় অংশ গ্রহনের জন্য মোঃযাহিদুল ইসলাম ধলু এমপি সহ সকলের প্রতি কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password