মান্দায় মরহুম চেয়ারম্যান ইয়াছিন আলী প্রামাণিক স্মরণে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

মান্দায় মরহুম চেয়ারম্যান ইয়াছিন আলী প্রামাণিক স্মরণে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

মান্দায় মরহুম চেয়ারম্যান ইয়াছিন আলী প্রামাণিকের স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল ম্যাচ গত ২১ মার্চ, শনিবার বিকেল ৪টায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

রোমাঞ্চকর এই ফাইনাল খেলায় চক ইসলামপুর ফুটবল একাদশ ১-০ গোলের ব্যবধানে জয় লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পুরো ম্যাচজুড়ে দুই দলের খেলোয়াড়দের দারুণ পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করে। চক ইসলামপুর ফুটবল একাডেমির আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে উপস্থাপনা করেন ডাঃ সিদ্দিকুর রহমান প্রামাণিক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ জাকির হোসাইন, মিজানুর রহমান, মোঃ আমিনুল ইসলাম, মোঃ শাহাদাত হোসেন, মোঃ মহাসিন রেজা, নুরুল ইসলাম, সাইদুর রহমান, আবু রয়হান, ফিরোজ সামুল আলম, আব্দুল বারী, আতিকুর রহমান এবং জালাল উদ্দীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় বক্তারা বলেন, মরহুম চেয়ারম্যান ইয়াছিন আলী প্রামাণিক ছিলেন এলাকার উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে একজন নিবেদিতপ্রাণ ব্যক্তি। তাঁর স্মৃতিকে ধরে রাখতে এমন আয়োজন তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password