নওগাঁর মান্দায় আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করা ও সাধারণ জনগণের মাঝে ধানের শীষ মার্কার নির্বাচনী বার্তা পৌঁছে দিয়ে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী ডা: ইকরামুল বারী টিপুকে বিজয়ী করার লক্ষ্যে এক বিশাল নির্বাচনী গণমিছিল আয়োজন করা হয়।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়। পরে মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জোত বাজার হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।গণমিছিলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সাধারণ ভোটাররাও অংশগ্রহণ করেন।

নেতৃবৃন্দ আরও বলেন,ডা: ইকরামুল বারী টিপু একজন সৎ,যোগ্য ও জনবান্ধব নেতা।মান্দার সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে তিনি সংসদে শক্ত ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করার আহ্বান জানানো হয়। গণমিছিল চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয় এবং শান্তিপূর্ণভাবে গণমিছিলের কর্মসূচি সম্পন্ন হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন