নওগাঁর নিয়ামতপুরে কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার(১৬ মার্চ)বেলা ১১টার দিকে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের দরগাপাড়ার খালে এই খনন কাজের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু।
সোমবার বেলা ১১ টার সময় নিয়ামতপুরের দরগাপাড়ার খালে ফলক উন্মোচনের মাধ্যমে এই খনন কাজের সূচনা করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান,নওগাঁ- ৩ আসনের সংসদ সদস্য ফজলে হদা বাবলু, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপু এবং নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। খালটি পুনঃখননের ফলে এলাকার শত শত একর জমি চাষাবাদের আওতায় আসবে বলে আশা করছেন স্থানীয় কৃষকেরা।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সাধারণ জনগণ ও সুবিধাভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন