নওগাঁর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই বিএনপি ও একটি জামায়াত ইসলামী বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) ভোটকেন্দ্র ১৬৬টি। সবকটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মোস্তাফিজুর রহমান ধানের প্রতীকে এক লাখ ৭৩ হাজার ৮৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী মোহা. মাহবুবুল আলম দাঁড়িপাল্লা প্রতীকে এক লাখ ৫৩ হাজার ৮১৬ ভোট পেয়েছেন। নওগাঁ-২ (ধামইরহাট ও পত্নীতলা) দাঁড়িপাল্লার প্রার্থী মো. এনামুল হক বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ৩ (বদলগাছী ও মহাদেবপুর) আসনে মো. ফজলে হুদা ধানের শীষ প্রতীকে জয়ী হন। নওগাঁ-৪ (মান্দা) আসনে ইকরামুল বারী টিপু বিএনপি থেকে জয়ী হন। নওগাঁ-৫ (নওগাঁ সদর) জাহিদুল ইসলাম ধলু ধানের শীষ প্রতীকে জয়ী হন। নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে ধানের শীষের শেখ মো. রেজাউল ইসলাম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
নওগাঁয় ৬টি আসনে বিএনপি, জামাত, স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এসব আসনে ভোটার ছিল ২৩ লাখ ২৯ হাজার ৫৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৫৯ হাজার ৭৬৪ জন এবং নারী ১১ লাখ ৬৯ হাজার ৮০৭ জন।
এদের মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে মোট ২১ জন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন