নওগাঁর মান্দায় নদীতে ডুবে শিশুর মৃত্যু

নওগাঁর মান্দায় নদীতে ডুবে শিশুর মৃত্যু

নওগাঁর মান্দা কয়াপাড়া গ্রামে আত্রাই নদীতে গোসল করতে নেমে মাশফিক (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সে উপজেলার কয়াপাড়া গ্রামের মামুনের ছেলে। স্থানীয়রা জানায়, শনিবার দুপুর ২টার দিকে সহপাঠীদের সঙ্গে মাশফিক নদীতে গোসল করতে যায়। নদীতে নামার পর অসাবধানবশত সে পানিতে তুলে যায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায়।

দীর্ঘ খোঁজাখুঁজির পর তাকে নদী থেকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password