রহনপুর রেলস্টেশন পরিদর্শনে রেলসচিব

রহনপুর রেলস্টেশন পরিদর্শনে রেলসচিব

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম। শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় সড়কপথে সফরসঙ্গীদের সঙ্গে নিয়ে তিনি রহনপুর রেলওয়ে স্টেশনে উপস্থিত হন । পরে রেলস্টশের চারপাশ ঘুরে দেখেন। এ সময় রেলওয়ে সচিবের সঙ্গে রেলপথ মন্ত্রাণালয় ও পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনি স্টেশনে এসে পৌঁছলে তাঁকে স্বাগত জানান চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান, গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী, রহনপুর রেলস্টেশন মাস্টার মির্জা কামরুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ।

এ সময় রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহবায়ক নাজমুল হুদা খান রুবেল সচিব মহোদয়কে তাদের ১০দফা দাবি সম্বলিত স্মারকলিপি হস্তান্তর করেন। রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম রহনপুর রেলস্টেশনের সার্বিক উন্নয়নসহ এলাকার দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তায়নের আশ্বাস দেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password