নওগাঁর মহাদেবপুরে ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে সিএসও সদস্যদের ষান্মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁর মহাদেবপুরে ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে সিএসও সদস্যদের ষান্মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁর মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদের হলরুমে উপজেলা বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড ও গ্রামথেকে আসা সুশীল সমাজ সংগঠন (সিএসও) এর দীর্ঘ ষান্মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ডাসকো ফাউন্ডেশন এনগেজ প্রকল্পের আয়োজনে ২৬ এপ্রিল রবিবার দুপুরে মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ দূষণ রোধে পরিবেশগত অবক্ষয়ের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষিত করার লক্ষ্যে এনগেজ প্রকল্পের আওতায় উপজেলা সুশীল সমাজ সংগঠন (সিএসও) এর সদস্যদের এবং সাংবাদিকদের নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন ডাসকো ফাউন্ডেশন মহাদেবপুরের টেকনিক্যাল অফিসার তামান্না জেরিন, ফিল্ড ফ্যাসিলিটেটর শুক্লা দেব, গ্রাম আদালতের উপজেলা কো-অর্ডিনেটর মো. আইয়ুব আলী, উপজেলা সুশীল সমাজ সংগঠন (সিএসও) এর সম্পাদক মো. আ. মতিনপ্রমুখ।

সভায় মহাদেবপুরে যত্রতত্র গড়ে ওঠা ইট ভাটার ক্ষতিকর প্রভাব ও করণীয় নিয়ে বিস্তর আলোচনা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password