নওগাঁর পত্নীতলায় সৌন্দর্য ছড়াচ্ছে সূর্যমুখী। এই সৌন্দর্যে আকৃষ্ট হচ্ছে শিশু, কিশোর কিশোরী, তরুন তরুণী সহ সব বয়সের মানুষ।
ফুলের সাথেরছবি আর সেলফি তুলতে ভীড় করছে সেই ফুলের বাগানে।
সূর্যমুখীর এই বাগান ঘিরে চলছে ‘দর্শনার্থীদের আনন্দ উৎসব। শুধু স্থানীয় নয় বাগানটিকে এক নজর দেখার জন্য প্রতিদিনই বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমীরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,চলতি রবি মৌসুমে উপজেলায় সূর্যমুখী চাষ করা হয়েছে প্রায় ২০ বিঘা জমিতে।
প্রণোদনার আওতায় ২০ জন প্রান্তিক কৃষকদের মাঝে ডি.এ.পি-১০কেজি, এম.ও.পি-১০ কেজি ও সূর্যমুখী বীজ-১ কেজি করে দেওয়া হয়েছে। কৃষি বিভাগ থেকে কৃষকদের সূর্যমুখী চাষ,রোগবালাই দমন ও বিভিন্ন পরামর্শ প্রদান করা হচ্ছে।
বাগান দেখতে আসা দর্শনাথী তুশিবা নিশি নামের এক শিক্ষার্থী বলেন, বাগান বেশী বড় না তবে অনেক ফুল বেশ চমৎকার লাগছে
আমরা কয়েকজন বান্ধবী এসেছি দেখতে
ফুলের সাথে ছবি তুলেছি।
আশেপাশের অনেক কৃষক তার কাছে পরামর্শ নিতে আসছেন আগামীতে তারও সূর্যমুখী চাষ করবেন।
সূর্যমুখীচাষী মাসুদুল হক বলেন, কৃষি প্রণোদনার বীজ এবং কৃষি বিভাগের পরামর্শে অল্প জমিতে সূর্যমুখী চাষ করেছি ফসল ভাল হয়েছে এখন প্রায় সব গাছেই ফুল এসেছে এই ফুলগুলো দেখতে প্রতিদিনই অনেক মানুষ ভীড় করছে ফুলের সাথে ছবি তুলছে সেলফি তুলছে এখানে এত লোকজন আসছে এজন্য দুজন ছেলে রেখেছি দেখভাল করার জন্য যেভাবে মানুষ আসছে এখানে মিনি পার্ক করার ইচ্ছে হচ্ছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.সোহরাব হোসেন বলেন,সূর্যমুখী চাষ লাভজনক শস্য।তাই দিন দিন সূর্যমুখী চাষ বৃদ্ধি পাচ্ছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন