বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে দেশবাসীসহ কুমিল্লার দাউদকান্দি-মেঘনা এলাকার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন উদীয়মান ছাত্রনেতা নাহিদ হাসান।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং তাঁর সুযোগ্য সন্তান এডভোকেট মারুফ হোসেনের পক্ষ থেকে সকলকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।

নাহিদ হাসান আরও বলেন, পহেলা বৈশাখ বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। এই দিনটি নতুন সম্ভাবনা ও আশা নিয়ে আসে, যা আমাদের সামনের পথ চলায় অনুপ্রেরণা জোগায়।
তিনি আশা প্রকাশ করেন, নতুন বছর সবার জীবনে বয়ে আনবে সুখ, শান্তি ও সমৃদ্ধি। পাশাপাশি দেশ ও জাতির উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, আজ সারা দেশে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নতুন বছর ১লা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপিত হয়েছে। বিভিন্ন স্থানে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন