ঢাকার মিরপুরে রামিসা হত্যাকাণ্ডের প্রতিবাদে দোহারে মানববন্ধন

ঢাকার মিরপুরে রামিসা হত্যাকাণ্ডের প্রতিবাদে দোহারে মানববন্ধন

রাজধানীর মিরপুরে নৃশংসভাবে খুন হওয়া রামিসা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও খুনিদের ফাঁসির দাবিতে ঢাকার দোহার উপজেলায় এর প্রতিবাদে আজ শুক্রবার (২২ মে, ২০২৬) সন্ধ্যায় উপজেলার রাইপাড়া ইউনিয়নের লটাখোলা বাঁশতলা এলাকায় এক প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী, এলাকার সচেতন যুবসমাজ এবং সাধারণ মানুষ ব্যানার ও ফেস্টুন হাতে এই কর্মসূচিতে অংশ নেন এবং বিভিন্ন শ্লোগান দেয়া হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password