নওগাঁর আত্রাই উপজেলার সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ে বিএমজেড এবং নেট্জ বাংলাদেশের সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশনের অগ্রযাত্রা প্রকল্পের উদ্যোগে রচনা, বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি ) বিকেল ৩ টায় স্কুলের হলরুমে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা এবং স্কুল মাঠে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অবসরপ্রাপ্ত শিক্ষকমন্ডলী, সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ ডাসকো ফাউন্ডেশনের অগ্রযাত্রা প্রকল্পের কর্মীগণ।
অনুষ্ঠান গুলোর সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রকল্পের এ্যাডভোকেসি ফ্যাসিলিটেটর গোলাম রাব্বানী। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন