নওগাঁর আত্রাইয়ে বাল্যবিয়ে বন্ধ, কনের বাবাকে ১৫ হাজার টাকা জরিমানা

নওগাঁর আত্রাইয়ে বাল্যবিয়ে বন্ধ, কনের বাবাকে ১৫ হাজার টাকা জরিমানা

নওগাঁর আত্রাই ১৬ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কনের বাবাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামে বাল্যবিয়ের আয়োজনের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করেন। পরে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কিশোরীর বাবা মো. আব্দুল ওহাবকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নের গুলিয়া গ্রামের বাসিন্দা।

এ সময় কনের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তার বিয়ে দেওয়া হবে না—এ মর্মে অভিভাবকের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়। অভিযানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন এবং পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, সরকারি আইন অনুযায়ী ১৮ বছরের আগে কোনো মেয়ের বিয়ে দেওয়া যাবে না। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password