নওগাঁ জেলার আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের পাইকড়া বড়াইকুড়ি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এবং ডাসকো ফাউন্ডেশন এ-এম্পাওয়ার প্রকল্প, আত্রাই উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ, স্বাস্থ্য বিভাগের সহাযোগিতায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে দিনব্যাপি চলচ্চিত্র উৎসব ২০২৬ এবং কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়কে কৈশোর বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা এবং সচেতনতা বৃদ্ধির জন্য বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে এ আয়োজন করা হয়।
কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনা করেন এসএসিএমও মোঃ মাইনুল ইসলাম, কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং মোছাঃ লতা বানু, সিএইচসিপি, পাইকড়া কমিউনিটি ক্লিনিক। 
সার্বিক তত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা করেন এ-এমপাওয়ার প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মোঃ এব্রাহিম খলিল এবং এএইচপি মরিয়াম আক্তার শেলি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন