গোমস্তাপুরে মাদকবিরোধী লিফলেট বিতরণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

গোমস্তাপুরে মাদকবিরোধী লিফলেট বিতরণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

চিন্তার নবজাগরণে গড়ে উঠুক নতুন বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকবিরোধী লিফলেট বিতরণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন “তুমিই বাংলাদেশ” এর উদ্যোগে উপজেলার রহনপুর ইউনিয়নের শাহ জামাল আনসারি মেমোরিয়াল স্টেডিয়াম প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে ওই এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে মাদকবিরোধী লিফলেট বিতরণ করেন ও জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। পরে শাহ জামাল আনসারি মেমোরিয়াল স্টেডিয়ামে কাজিগ্রাম ফুটবল দল বনাম তুমিই বাংলাদেশ ফুটবল দলের এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলা শুরুর আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিক্যাল অফিসার সাহবুব হাসান, নাচোল উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রেসোর্স সেন্টার ফর এডুকেশন - (UITRCE) এর প্রধান সহকারী প্রোগ্রামার প্রকৌশলী তৌহিদ সারোয়ার, মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. গোলাম সারোয়ার ও সিঙ্গার কোম্পানির উপজেলা ব্রাঞ্চ ম্যানেজার ফিরোজ কবির।

এ সময় “তুমিই বাংলাদেশ” এর সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও সুন্দর ভবিষ্যৎ ধ্বংসের মূল কারণ। এর করাল গ্রাস থেকে যুবসমাজকে বাঁচাতে আমাদের সম্মিলিত সচেতনতা ও কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে । "মাদককে না বলুন, সুস্থ ও সুন্দর জীবন গড়ুন"—এই হোক আমাদের অঙ্গীকার ।

সব শেষে তুমিই বাংলাদেশ এর পক্ষ থেকে কাজীগ্রাম ক্রীড়া সংঘকে খেলার বিভিন্ন সামগ্রী উপহার দেওয়া হয় যাতে তারা উৎসাহ পায়। আর এর মধ্য দিয়ে দিনব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password