চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস/২০২৬ পালিত হয়েছে । দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার চৌডালা ইউনিয়নের একমাত্র শহীদ তারেক হোসেন এর কবর জিয়ারত, দোয়া খায়ের ও শ্রদ্ধা নিবেদন করা হয়।
বুধবার (৫ আগষ্ট) দক্ষিণ ইসলামপুর কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গি, অতিরিক্ত পুলিশ সুপার এস. এম. ওয়াসিম ফিরোজ ও উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে সকাল ১০টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আব্দুল হামিদ।
এতে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ, গোমস্তাপুর নুরে আলম, উপজেলা কৃষি অফিসার সাকলাইন হোসেন, পল্লী উন্নয়ন অফিসার রাইসুল ইসলাম, বিএনপি নেতা ও সাবেক মেয়র তারিক আহমদ, রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তৌকি, উপজেলা বিএনপির আহবায়ক (ভারপ্রাপ্ত) মোয়াজ্জেম হোসেন, জামায়াতে ইসলামীর জেলা কর্ম পরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আসাদুল্লাহ আহমদ সহ ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দ। আলোচনা শেষে জুলাইয়ে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন