চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বর্ণাঢ্য আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। আজ বৈশাখ মাসের প্রথম দিন। বাংলা নতুন বছরের শুরু। বাংলা বর্ষপুঞ্জিতে যুক্ত হবে নতুন বাংলা বর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ। বৈশাখ আর বাঙালি মিলেমিশে একাকার বাংলায়। তাই পহেলা বৈশাখ নিয়ে উচ্ছ্বাসের যেন শেষ নেই বাঙালির।
ভোরের নতুন সূর্য ওঠার মধ্য দিয়ে ১৪৩৩ বঙ্গাব্দের প্রথম প্রভাতে শুরু হবে বর্ষবরণ। বাংলা নববর্ষ ১৪৩৩ জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পান্তা ভাত ও বিকেলে দিনব্যাপী লোকজ মেলার আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয়া। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সির সভাপতিত্বে এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) উম্মে সালমা, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম, উপজেলা কৃষি অফিসার সাকলাইন হোসেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আছহাবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসাহাক আলী, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, মনিরুজ্জামান সোহরাব, উপজেলা হিসাবরক্ষণ অফিসার আজিজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রামানিক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সরকারি ও বে-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে বাঙ্গালীর ঐতিহ্যবাহী খাবার পান্তা ভাতের আয়োজন করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন